1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব শত্রুতার জের,৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পূর্ব শত্রুতার জের,৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামে গত শনিবার রাতে পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় রোববার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের দ্বীন ইসলাম এর পরিবারের সঙ্গে একই গ্রামের কবির হোসেনের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে আব্দুর রশিদের ছেলে বিবাদী কবির হোসেন পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রশিদের নেতৃত্বে শাহজালাল,বাবু,সালাম, সিদ্দিক,মামুনসহ ৪/৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় বাবুল,রাজু, জাকির, কাউসার মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জাকির ও কাউসারের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আহত বাবুলের বোন জামাই দ্বীন ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত দ্বীন ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আব্দুর রশিদ ও তার লোকজন আমার শ্যালক বাবুল,রাজু, জাকির, কাউসারকে কুপিয়ে জখম করেছে।এ সময় দুটি মোবাইল সেট ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বিবাদী।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা