1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব শত্রুতার জেরে সোনারগাঁয়ে অপহরণের পর প্রবাসীকে হত্যা, আটক-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পূর্ব শত্রুতার জেরে সোনারগাঁয়ে অপহরণের পর প্রবাসীকে হত্যা, আটক-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৮১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– সোনারগাঁ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহে পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন নামের এক প্রবাসী যুবককে অপহরণের তিনদিন পর অন্যত্র নিয়ে গলা কেটে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই সুজন।

গত মঙ্গলবার নিজ বাড়ি শম্ভুপুরা থেকে অপহরণ করে তিনদিন পর গতকাল শুক্রবার দুপুরে মেঘনা উপজেলার চালিভাংগা এলাকার একটি বালুচরে নিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।

অপহরণ ও হত্যার সন্দেহজনক অভিযোগে সুজনকে আটক করেছে পুুলিশ। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আল আমিন (৩৮) ও তার চাচাতো ভাই মতিন মিয়ার ছেলে সুজন (১৮)’র সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। তার জের ধরে গত তিনদিন আগে কৌশলে আল আমিনকে অপহরণ করে নিয়ে যায় সুজন। অপহৃতের পরিবার খোঁজাখুঁজি করতে থাকা কালিন সময়ে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে খবর পায় মেঘনা উপজেলার চালিভাংগা এলাকার একটি বালুচরে নিয়ে আল আমিনকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তার লোকজন গিয়ে মৃতদেহ দেখে সোনারগাঁ থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তী সরকার জানান, আল আমিনকে অপহরণ ও হত্যার সন্দেহে তার চাচাতো ভ্ইা সুজনকে আটক করেছে পুুলিশ। আটককৃত সুজন প্রাথমিকভাবে জানায় সে হত্যা করেনি। তবে তার সাথে থাকা ৬/৭ জন মিলে অপহরণ ও হত্যাকান্ডঘটিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আল আমিন দীর্ঘ দেড় যুগ ধরে প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা