1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকে কুপিয়ে জখম,গ্রেফতার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকে কুপিয়ে জখম,গ্রেফতার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭৪ বার পঠিত

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকে কুপিয়ে জখম,গ্রেফতার-১

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত জের ধরে সাংবাদিক আক্তারুজ্জামান নয়ন মিয়া (৫৩)কে কুপিয়েছে প্রতিপক্ষ।

এই ঘটনায় সাংবাদিক আখতারুজ্জামান নয়ন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও /৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

জানা যায়,গত শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও এলাকার শাহজালাল এর বাড়ির সামনে দিয়ে সাংবাদিক আক্তারুজ্জামান নয়ন নিজ বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আসামী পাবেল মীর (৩২), রুবেল মীর (৩৫), শরিফ মীর (২৪) ও পলাশ মীর (২০) সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন ধারালো চাপাতি, ছোড়া, রামদা , শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া এলোপাতারী মারপিট করিয়া হাতে,পায়ে, পিঠে, মাথায় ও মুখে জখম করে।

এসময় নয়ন মিয়ার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এসময় সাংবাদিক নয়নকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান সাংবাদিক নয়ন কে অতর্কিত হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে, ওদিন রাতেই এক জনকে গ্রেফতার করা হয়েছে,বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা