1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬৬ বার পঠিত
oplus_2

মোঃ নুর নবী জনিঃ-পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর এলাকার দরপত ঠোটালিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, পৌর এলাকার দরপত ঠোটালিয়া গ্রামের শামিম মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের মোতালেবের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে মোতালেব মিয়ার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাই রমজান, হান্নান তার ছেলে আক্তার, ভাতিজা আয়নাল,হানিফসহ ৫/৬ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময়  বিবাদীরা শামিম,সানাউল্লাহ, হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শামিম ও জুমায়েলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শামিম এর ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত শামিম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে মোতালেব মিয়া ও তার লোকজন আমাকে ও আমার ভাই সানাউল্লাহ এবং ভাতিজা হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে জখম করেছে।

অপরদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান পিপিএম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে,তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা