1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রের উপর হামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রের উপর হামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৪৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সিফাত (১৭) নামের এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় আহত সিফাত এর পিতা রফিক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার কাঁচপুর ইউপির পূর্ব বৈহাকৈর ভুইয়া পাড়া গ্রামের মোসলেম ভুইঁয়ার ছেলে এমদাদুল, বুলবুল লিসকনের সাথে বিরোধ চলে আসছে রফিকের। এই বিরোধের জের ধরে গতকাল সোমবার সকাল ১০টার দিকে গংঙ্গাপুর বাজার এলাকায় মাদ্রাসা ছাত্র সিফাতকে একা পেয়ে মোসলেম ভুইঁয়ার ছেলে এমদাদুল,বুলবুল,লিসকন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।

এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহত সিফাতকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা