1. admin@bangladeshbulletin24.com : admin :
পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধি দলটি পানাম সিটিতে পৌঁছালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

এসময় কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা