1. admin@bangladeshbulletin24.com : admin :
পলিথিন বন্ধে সোনারগাঁ ও রুপগঞ্জে অভিযান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পলিথিন বন্ধে সোনারগাঁ ও রুপগঞ্জে অভিযান

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২৫ বার পঠিত

জনিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ও রূপগঞ্জে পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমী।

অভিযানে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে দুইটি  ও রূপগঞ্জের ভুলতা এলাকায় বিসমিল্লাহ আড়তসহ চারটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে ১,৩০৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এবং ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, প্রদর্শন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে পলিথিনের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান তারা । এসময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা