1. admin@bangladeshbulletin24.com : admin :
পরিবেশ অধিদপ্তরের ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পরিবেশ অধিদপ্তরের ক্লিন-আপ কার্যক্রমে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার শপথ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬৫ বার পঠিত
Oplus_131072

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইউনাইটেড নেশনস্ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো)-এর কারিগরী সহায়তায় পরিবেশ অধিদপ্তরের ক্লিন-আপ প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ”আজকের এই কর্মসূচীর মূল লক্ষ্য হল স্থানীয় জনসাধারণকে, বিশেষ করে পর্যটকদেরকে পরিবেশ সচেতন করে তোলা এবং অপচনশীল বর্জ্য সৃষ্টির অভ্যাসকে নিরুতসাহিত করা । কারন প্লাস্টিক বর্জ্য প্রাণ, মাটি, বাতাস এবং পরিবেশ সকলের জন্যই আপদ সরূপ। আমাদেরকে নিজে থেকে এবং নিজের ঘর থেকে বর্জ্য ব্যবস্থাপনায় সজাগ হতে হবে। সমাজে সবারই ভূমিকা আছে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। তিনি এধরণের পরিবেশ সাশ্রয়ী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে ইউনিডো ও বিডি ক্লিনকে বিশেষভাবে ধন্যবাদ জানান”।

পরিচ্ছন্ন ও সচেতনতা মূলক কার্যক্রমে বিডি ক্লিন, করোনা যোদ্ধা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, তারুণ্যের সোনারগাঁ, স্কাউট, শায়েখ আবু তাওয়ামা সংসদ, আলোর দিশারী, বিজয় ধ্বনিসহ সোনারগাঁওয়ের ১৪টি সংগঠনের ৩ শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে ডাস্টবিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিডো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উজ জামান পিএইচডি, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এ এইচ এম রাশেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শেখ মুজাহিদ, ইউনিডো-এর ন্যাশনাল এক্সপার্ট এস এস আরাফাত, স্থানীয় সাংবাদিক এবং বিডি ক্লিন-এর সভাপতি কামরুজ্জামান রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা