1. admin@bangladeshbulletin24.com : admin :
পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতার স্ত্রী মোসা. নীলা বেগমকে (৪০) পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ মার্চ) আনুমানিক ২টার দিকে সাদিপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের স্ত্রী মোসা. নীলা বেগম (৪০) আত্মহত্যা করেছেন। কিন্তু নিহতের স্বামী যুবলীগ নেতা দেলোয়ার হোসেন তার স্ত্রী স্ট্রোক করে মারা গেছেন বলে প্রচার করছেন।
স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা দেলোয়ারের স্ত্রীর সঙ্গে উপজেলাধীন নয়াপুরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আলীফ রেস্টুরেন্টের ম্যানাজার নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার নাহিদের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক ভাবে ঘটনাটি জানাজানি হলে অনেক বার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকালে নীলা বেগম ম্যানাজার নাহিদকে নিয়ে রূপগঞ্জ উপজেলার ৩’শ ফিট এলাকায় পালিয়ে যায়। পরে স্বামী মো. দেলোয়ার হোসেন জানতে পেরে ঐ জায়গা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে একটি মাইক্রোবাসে করে বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে নীলা বেগম বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেলোয়ার হোসেন মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী নীলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ধামাচাপা দেয়ার চেষ্টা করে দেলোয়ার ও তার স্বজনরা।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানতে পেরেছি স্ট্রোক করে মারা গেছে। আত্মহত্যার বিষয়টিও শুনতে পেরেছি। তবে তদন্ত পূর্বক বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা