1. admin@bangladeshbulletin24.com : admin :
ন্যায্যমূল্য নিশ্চিত করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ন্যায্যমূল্য নিশ্চিত করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৩৬৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশি দামে (তরমুজ) পণ্য বিক্রি করা অপরাধে ৬ দোকানিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

তিনি মঙ্গলবার উপজেলার মোগরাপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং করার জন্য বের হয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি বাজারের প্রতিটি দোকানিকে মূল্য তালিকা ঝুলানোর জন্য তাগিদ দেন। কেউ যেন অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে ক্রেতা সাধারণকে না ঠকান সে ব্যাপারেও তিনি তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেন।

এ সময় সোনারগাঁ থানা পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা