1. admin@bangladeshbulletin24.com : admin :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে শোকজ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে শোকজ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২২০ বার পঠিত
Oplus_131072

নিজেস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওরফে বাবুল ওমরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি।

শুক্রবার (১৭ মে) সকালে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। প্রার্থীকে একদিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৬ মে এক নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি ও উস্কানীমূলক বক্তব্য প্রদান করায় এবং ভোটের দিন আনারস মার্কায় ভোট প্রদান না করলে ভোটারদেরকে কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করেছেন মর্মে এক ভিডিও ভাইরাল হয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এর পরিপন্থী এবং সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না সে ব্যাপারে স্বশরীরে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এর আগেও গত ২রা মে প্রতীক বরাদ্দের সময় বিধিবর্হিভূত শোডাউন করায় এ চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা