1. admin@bangladeshbulletin24.com : admin :
নিজে কেঁদে এবং সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন সোনারগাঁয়ের এসিল্যান্ড ! - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নিজে কেঁদে এবং সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন সোনারগাঁয়ের এসিল্যান্ড !

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৪ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার অফিসার্স ক্লাবের মিলনায়তনে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার ( ভুমি) সৈয়দা সালেহা নুর,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।

যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী  মোঃ  মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

এর আগে সকলের ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম। অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি)মোঃ ইব্রাহীম ও নবাগত সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা সালেহা নুর কে।  শেষে বিদায়ী অতিথিকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার সকালে এ কর্মকর্তার সাথে অফিসে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি,সাংবাদিক আসাদুজ্জামান নুর, পনির।

প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমকে সিনিয়র সহকারী সচিব /সিনিয়র সহকারী কমিশনার পদোন্নয়ন করা হয়েছে।

তিনি গত ২৪ মে ২০২২ ইং তারিখে সোনারগাঁ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা