1. admin@bangladeshbulletin24.com : admin :
নিখোঁজ সন্তানের জন্য রাস্তায় রাস্তায় মায়ের আহাজারি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নিখোঁজ সন্তানের জন্য রাস্তায় রাস্তায় মায়ের আহাজারি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১২ দিন ধরে হৃদম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। হৃদম উপজেলার মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম-মেহেদী হাসান ও মাতার নাম রুমকি বেগম।

হৃদম গত ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার দিকে  উপজেলার পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁও গ্রাম হইতে নুনেরটেক মেলায় যাওয়ার পথে হারিয়ে যায়, তার বয়স আনুমানিক ১৩ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক,ডান হাতের কব্জির উপর পোড়া দাগ আছে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, পরণে ছিল কালো রংয়ের সোয়েটার কালো শাট ও কালো প্যান্ট ।

হৃদমকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার মা ও নিকট আত্মীয়রা। হৃদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মাতা রুমকি বেগম সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ৮৬ তারিখ ০২/১২/২০২৩ ইং।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে সোনারগাঁ থানার ওসি (01320-090533) অথবা রুমকী বেগম (01778-844194) অথবা আজকের সংবাদ ডটকম ( 01926-870727) এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ এব্যাপারে মাঠে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা