1. admin@bangladeshbulletin24.com : admin :
নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২১৭ বার পঠিত

নিউজ ডেক্সঃ-নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অমিত হাসান (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অবস্থিত মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অমিত হাসান মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান পুলিশ।

পুলিশ জানায়,নিহত অমিত হাসান মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি রেন্ট একার গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার মুন্সিগঞ্জ থেকে একটি পারিবারিক সফরে ট্রলার যোগে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বিকেলে ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হয়।

পরে বেড়াতে আসা তার সাথের লোকজন নিখোঁজ যুবককে রেখেই বাড়িতে চলে যায়। এঘটনায় শনিবার দুপুরে ওই যুবকের লাশ নদীতে দেখতে পেয়ে এলাকাবাসীকে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

এবিষয়ে বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা