1. admin@bangladeshbulletin24.com : admin :
নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সোনারগাঁ নাগরিক সমাজের মানববন্ধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সোনারগাঁ নাগরিক সমাজের মানববন্ধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২০১ বার পঠিত
Oplus_131072

নিজেস্ব প্রতিনিধিঃ-সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  বুধবার সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য ও উপস্থিতি মানববন্ধনে সোনারগাঁ নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক ফরিদ হোসেন ও সদস্য সচিব কবি খন্দকার পনির নেতৃত্ব দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ নাগরিক সমাজ মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন খন্দকার, কোষাধ্যক্ষ আবু হানিফ, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, কবির হোসেন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম বিপ্লব, রওশন জাহান সুলতানা, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম, নিটল, ইউসুফ আলী, শাহাদাত হোসেন চৌধুরী শিপন, মশিউর রহমান, সাংবাদিক মাসুম, ওমর ফারুকসহ অন্যান্যরা।

বক্তারা নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ দমনে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, সমাজে নারীদের প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তারা। এসময় তারা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রুত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।

মানববন্ধনে উপস্থিত সকলে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন এবং এ ধরনের অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা