1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হতে চায় ১৬ জন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হতে চায় ১৬ জন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন প্রার্থী। সবাই এই আসনে নৌকার প্রার্থী হতে চান।

বিগত সংসদ নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৫-৬ জন প্রার্থী দলীয় ফরম উত্তোলন করলেও এবার দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে রেকর্ড সংক্ষক ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা সবাই এবারের নির্বাচনে নৌকার কান্ডারি হতে চান।

মনোনয়ন ফরম তুলেছেন যারাঃ-সাবেক এমপি ও সোনারগাঁ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, তার ছেলে নগদ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, নারায়ণগঞ্জ জেলা আ. লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা আ. লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসেনে আরা বাবলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও তার আপন বড় ভাই কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, কেন্দ্রীয় আ.লীগ নেতা দীপক কুমার বণিক, সাবেক ছাত্রলীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, তার চাচা মনির হোসেন, আওয়ামী লীগ নেতা ও লিপি পেপার মিলের মালিক শিল্পপতি মতিন খান, শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা তারেক জাহাঙ্গীর আইয়ুব খাঁন ও আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন।

দলীয় সূত্র অনুযায়ী বিভিন্ন জরিপ, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও প্রার্থীর আমলনামা দেখেই দলের মনোনয়ন পত্র চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে রয়েছে এ আসনে জাতীয় পার্টির একক আধিপত্য, দুই দুইবারের মহাজোট সরকারের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা। আর এসব বিবেচনায় শেষ পর্যন্ত এবারের নির্বাচনে কে পাবেন দলীয় টিকিট সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা