1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, আটক ১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, আটক ১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২১ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় জাতীয় পার্টির মাইক বহনকারী গাড়িতে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ একজনকে আটক করার খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ টায় সোনারগাঁ উপজেলার জামপুর বেলাবো এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেলাব গ্রামে সাড়ে ১১ ঘটিকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছে। আটককৃত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি।

নির্বাচনী প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, “নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা এবং মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।

লিয়াকত হোসেন খোকা প্রচারণায় বাঁধা প্রসঙ্গে বলেন, “সোনারগাঁওয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন আমার নেতাকর্মীদের  মারধর ও ভাঙচুর করে ধমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা