1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জড়িমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জড়িমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩০৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানে দুইজনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মে) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়জনকে ১,০০০ টাকা করে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দোকানসমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম জানান,জেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা