1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন শেখ বিল্লাল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন শেখ বিল্লাল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩১১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার হিসেবে শেখ বিল্লাল হোসেনকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জাহিদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহান সরকার প্রমুখ।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সকল বিষয় এই অভিন্ন মানদণ্ডে পয়েন্টভিত্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আগামী দিনগুলোতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা