1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৬৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. নাজিম উদ্দিন (৪৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।গ্রেফতারকৃত নাজিম উদ্দিন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কালীবৃত্তি নতুন বাড়ী গ্রামের শাহজাহান খাঁর ছেলে।

র‌্যাব জানান,গত ২০১৬ সালে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যা করে আসামী নাজিম। এ ঘটনায় লক্ষীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন যাপন করে আসছে। চলতি বছরের ২৬ নভেম্বর আদালত ওই মামলায় তার মৃত্যুদন্ড ঘোষনা করেন।তারই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা