1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৩  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৩ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচাসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রুপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এসময় গাড়িতে থাকা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা নুরল ইসলাম ঘটনাস্থলে নিহত ও তার ছেলে আহত হন।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান।

স্থানীয়দের বরাতে, এএসআই নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশফুট সড়কের ভুঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, এ ঘটনার তদন্ত করা হচ্ছে, তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা