1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে মেঘনা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে মেঘনা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান,সোনারগাঁ থানার পাশ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,এসআই জিয়াউর রহমান ও দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায়।এসময় আসামী মহসিনকে পুলিশ গ্রেপ্তার করার পর আসামী পক্ষের প্রায় ৩০/৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়া সহ আসামী মহসিনকে ছিনিয়ে নেয়।একই সময় খাজা মিয়া নামের এক বিকাশ দোকানদারের দোকান ভাংচুর করে ও অর্থ লুট করে।পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।তবে আসামীর হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও পরবর্তীতে আসামীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন,খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ কোন লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আঃ করিম জানান,আমি শুনেছি গ্রেপ্তারকৃত আসামী উক্ত মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা