1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে মাদক দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মাদক দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিএনপি নেতা, ফার্মেসী ব্যবসায়ী সাদেকুর রহমানের দোকানে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও চাঁদা দাবীর ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন ।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

এঘটনায় ব্যবসায়ী সাদেকুর রহমান পুলিশ সুপার বরাবর একটি লিখত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কুতুবউদ্দিন ও কনস্টেবল আবুল খায়ের তার ফার্মেসিতে গিয়ে তার দোকানে ঢুকে ঔষধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এ সময় ঐ পুলিশ সদস্যরা একটি কাগজে মোড়ানো প্যাকেট বের করে সেটিকে ইয়াবা হিসেবে দাবি করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করে।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা