1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশুসহ ৪ জনকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে মধ্যযুগীয় কায়দায় শিশুসহ ৪ জনকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৭৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– ভবনসহ বাড়ি দখল করতে ভূমিদস্যূরা তালাকপ্রাপ্ত রোমানা আক্তার (৪২), তার শিশু ছেলে আব্দুল্লাহ সাউদ সোহান (১১), তার মেয়ে সুমাইয়া সাউদ (২৩) ও নাতনী ওয়াহিয়া আক্তার (৬) শিশু ও নারীসহ ৪জনকে ভবনে তালাবদ্ধ করে পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ৮দিন ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে আসছে।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

গত বুধবার দুপুরে ও রাতে দুই দফা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলেও তাদের উদ্ধার করেনি পুলিশ বলে অভিযোগ।

ভুক্তভোগী রোমানা আক্তার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর খালপাড় গ্রামের ভূমিদস্যূ শাহজাহান (৪০), রাজু (৩৫), সিফাত (২৬), আব্দুর রব মিয়া (৫৫), আব্দুল আউয়াল (৫৮) ও খোকাসহ (৪০) ৮-১০জন মিলে একটি চক্র গত ৮দিন ধরে তাদের ভবনের বাহিরে ও ছাদের গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এমনকি পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে রোমানা আক্তার তার মেয়ে ও শিশু ছেলে এবং নাতনীসহ অর্ধঅনাহারে দিন যাপন করছেন।

তিনি আরো জানান, তিনি হৃদরোগে আক্রান্ত বাহির থেকে ঔষধ আনতেও পারছেন না। হাসান নামে এক প্রতিবেশী তাদেরকে জানালা দিয়ে খাবার দিতে আসলে, তার উপরও হামলা চালায় ওই ভূমিদস্যূ চক্রটি। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের ও র‌্যাবের সাহায্য কামনা করেন।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত এসএম কামরুজ্জামান পিপিএম সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, এই ঘটনাটি তিনি জানতেন না, তবে ভুক্তভোগীর কোন আত্মীয়-স্বজন যেন থানায় এসে একটি অভিযোগ বা ভুক্তভোগী নিজে মোবাইলের মাধ্যমে একটি কল করে ঘটনাটি অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা