1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের দাবী দূর্ঘটনা ! - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের দাবী দূর্ঘটনা !

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৭৬ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূইগড় থেকে ইমেন আলী (৫২) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে লিংক রোডের ভূইগড় ওভারপাসের উপর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ভোর ৬ টায় যাত্রাবাড়ী আড়ৎ থেকে পাইকারী মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ।

এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশ জানায়, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ভূইঘর ওভারপাসের উপর ঢাকামুখী লেনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অজ্ঞাত অবস্থায় মরদেহ উদ্ধার করা হলেও প্রযুক্তির সহায়তায় নিহতের নাম পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই)। নিহত ইমেন আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে  ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জিও ভাঙ্গা।

তবে ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তা কামাল ধারনা মূলে আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দ্রুতগামী কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা