1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জে বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ মে ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ-এর নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আলোকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টটি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি ও বেকারি দোকানে অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠান বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫ ধারা আইন অমান্য করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়।

তবে জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জনান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা