1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইট বসছে চেকপোস্ট, থাকছে বিধিনিষেধ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইট বসছে চেকপোস্ট, থাকছে বিধিনিষেধ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২০৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসন নানা বিধি নিষেধ আরোপ করেছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আসন্ন থার্টি ফাস্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তা ঘাট, ফ্লাইওভারসহ উন্মুক্ত স্থানসমূহে কনসার্ট, নাচ-গানের আয়োজন থেকে বিরত থাকা, উচ্চস্বরে গাড়ীর হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর বাইক চালানো থেকে বিরত থাকা,ভুভুজেলা বাশিঁ বাজানো,ফানুস উড়ানো,পটকা ফুটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকা ও বৈধআগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন না করা।

যদি কেউ ওই অপরাধসমূহ সংঘটিত করে তাহলে অপরাধীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারাসহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

এছাড়াও ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানের রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হবে। এ সময় সকলকে সচেতনতার সহিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্ত নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলায় যানজট নিরসনে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা