1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী সম্মাননা পেলেন সোনারগাঁয়ের ওসি তদন্ত আহসান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী সম্মাননা পেলেন সোনারগাঁয়ের ওসি তদন্ত আহসান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ’র হাতে সেরা মামলা ডিটেকশন কারী সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বলেন,আমার কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উধ্বর্তন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন সোনারগাঁওবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এ জন্য সোনারগাঁবাসীকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই স্বীকৃতি আমাকে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি সবাই দেশ ও জনগণের স্বার্থে কাজ করি তাহলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে পারব ইনশাআল্লাহ।তিনি বলেন, আমার সব সময় চাওয়া জনগণের নিরাপত্তা দিতে সচেষ্ট থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা