1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জে বাসের সিটের পিছনে মিললো ১০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নাঃগঞ্জে বাসের সিটের পিছনে মিললো ১০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩০১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।

বৃহস্পতিবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ও থানার কাফিলাপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে লুৎফর রহমান বুলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বকারী নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার-(খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা ও ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।

এসময় কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪ থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা