1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জে এসপি রাসেলকে বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ কুমার মজুমদার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নাঃগঞ্জে এসপি রাসেলকে বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ কুমার মজুমদার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০০ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিভিন্ন দফতরে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জসহ ২৪ জেলার পুলিশ সুপার (এসপি) কে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে বদলি করে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদার।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গোলাম মোস্তফা রাসেল বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২সালে  ৩রা আগস্ট নারায়ণগঞ্জের এসপি হন।

এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা