1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নদী ও খাস জমি দখলের অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে নদী ও খাস জমি দখলের অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৮৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মারীখালী নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছে এবং সরকারি (খাস) জমি দখল করতে ভাড়াটে সন্ত্রাসী এনে মহরা দিচ্ছে একটি ভুমিদস্যু সিন্ডিকেট। ফলে নদী ছোট হয়ে আসছে এবং নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর বৈদ্যের বাজার এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের দিকে বয়ে চলা মারীখালির নদীর রঘুভাঙ্গা এলকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হোসেন। সে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান এবং নদী তীর সংলগ্ন সরকারি খাস জমি দখল করতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলছে।

জানা যায়, মোজাম্মেল সোনারগাঁ পৌরসভার সাহাপুর মৌজার ১৬১ ও ১৬২ দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে। পরে সে তার ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মান না করে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান করে। এলাকাবাসী দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা হামলায় ভয় দেখায়।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, মোজাম্মেল হোসেন তার নিজের জমিতে বিল্ডিং না করে অবৈধভাবে সরকারি জমিতে নির্মান করেছে। বর্তমানে সে আমাদের কয়েকজনের ক্রয়কৃত জমি ও সরকারি খাস খতিয়ানের জমি দখল করতে আমাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। সে জমি দখল করতে কয়েকবার আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে থানা, আদালত, শালিস বিচারের রায় না মনে জোড়পূর্বক জমি দখলের পায়তারা করছে।

এ ব্যাপারে মোজাম্মেল হোসেন বলেন, খাসের বিরুদ্ধে আমি ২০০০ সালে আদালতে মামলা করেছি। আমি আদালতের মাধ্যমে জমি ফেরত চেয়ে এ পর্যন্ত চারটি মামলা করেছি যা আদালতে চলমান। যেহেতু আমি মামলা করেছি তাই খাস জমি আমার।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, জমি সংক্রান্ত যে কোন বিষয় আদালত দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা