1. admin@bangladeshbulletin24.com : admin :
দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ দিশেহারা, নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন সম্ভব না-পারভীন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ দিশেহারা, নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন সম্ভব না–পারভীন

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-২ আড়াই হাজার আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ আজ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন করা সম্ভব না।

সোমবার আড়াইহাজার উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচী অব্যাহত থাকবে।

পুলিশ প্রসাশনকে সতর্ক করে পারভীন বলেন, কোন অপরাধী যেন ছাড় না পায়, শেষ বারের মতো বলে দিচ্ছি, পুলিশ প্রসাশনের বিরুদ্ধে আর একটি অভিযোগ যেন শুনতে না পাই।অপরাধ মুক্ত আড়াইহাজার উপজেলার প্রত্যেকটা সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।এসময় তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহক হয়রানি বন্ধ করার অনুরোধ জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা