
নিউজ ডেক্সঃ– ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টান ২০ শে সেপ্টেম্বর ২০২৩ ইং বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সাংবাদিক মোরশেদুল আলম আলম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক মিনহাজ বাঙালির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দি হাসান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: এনামুল হক ,দৈনিক বিজয় পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা প্রতিনিধি আব্দুল আজিজ মমতাজী, সাংবাদিক খোরশেদুল আলম ও চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি মো:জিয়াবুল হক সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী বলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বিজয় পত্রিকা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নানা খবর প্রকাশের পাশাপাশি পাঠকের চাহিদা অনুযায়ী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই বিজয় পত্রিকার ধারাবাহিক সাফল্য বজায় থাকবে- সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আলোচনা শেষে কেক কেটে বিজয় পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।