1. admin@bangladeshbulletin24.com : admin :
দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে- লিয়াকত হোসেন খোকা এমপি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে- লিয়াকত হোসেন খোকা এমপি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার অবকাঠামো উন্নয়নসহ ঢেলে সাজিয়েছেন।

মঙ্গলবার বিকেল সারে ৪ টায় চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি।

চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁ উপজেলায় ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সবকয়টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। আরো কয়েকটি রাস্তার টেন্ডার চলমান এবং বাকি রাস্তার অনুমোদন প্রক্রিয়াধীন।

উপজেলায় প্রায় ২০০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মডেল মসজিদ, গুরুত্বপূর্ণ ব্রীজ ও কালবার্টের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এর কারণ আমি জনগণের কল্যানে রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধীরা দেশ এবং বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং বীর নিবাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন।

অনুষ্ঠানে চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজওয়ান-উল-ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ,জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আবু আহাম্মদ ছিদ্দিক,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকার সাবেক কর্মকর্তা, আব্দুল কাদির খান, মোঃ রফিকুল ইসলাম খান,গাজী আব্দুস সালেক, হাজী হাকিম আলী, ফজলুল হক, মোঃ রবিউল আউয়াল, সাইফুল ইসলাম শরিফ, অহিদুজ্জামান, মো: রেজাউল করিম ভূইয়া, বশির আহাম্মদ, সাবেদ আলী মেম্বার, মোঃ রিপন মেম্বার, মোঃ ইকবাল হোসেন মেম্বার,আমিরুল ইসলাম শফিক, ফরহাদ মোল্লা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা