1. admin@bangladeshbulletin24.com : admin :
দুই সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা,সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের নিন্দা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

দুই সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা,সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের নিন্দা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যা মামলায় এনটিভি ও দৈনিক মানব জমিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসন রবিন এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসাইন নামে দুইজন সাংবাদিককেও আসামী করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও পরিবহমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬২ জনকে আাসামী করা হয়।

নিহত মিলনের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে গত রবিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় দুই সাংবাদিককে হত্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিক ও সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি সহ সকল সদস্যবৃন্দ।

তারা অবিলম্বে দুই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পূর্বের ন্যায় গণমাধ্যমকর্মীদের উপর হয়রানি অব্যাহত রয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। সাংবাদিকদের নামে মামলা দায়ের করা হলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা