1. admin@bangladeshbulletin24.com : admin :
দুই নিথর দেহের পাশে মিললো চিরকুট,লিখা আমাদের একসাথে মাটি দিয়েন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

দুই নিথর দেহের পাশে মিললো চিরকুট,লিখা আমাদের একসাথে মাটি দিয়েন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২০৮ বার পঠিত
Oplus_0

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ দুটির পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ), আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশে বালুর মাঠে তাদের মরদেহ পাওয়া যায়।

তারা হলেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সালাম জানান, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে, তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিরকুটের লেখাটি নববিবাহিতা রুমির হাতের লেখা বলে নিশ্চিত করেছে তার বড় বোন সুমি। স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল।

নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, আমার ভাই শফিকুল আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেইনি। এজন্য তাদেরকে বাসা থেকে বের করে দেই। এরপর আমার ভাই শফিকুল তার বউয়ের সাথে তার শশুর বাড়িতে থাকত। চারদিন আগে তাদের মধ্যে কি নিয়ে যেন ঝগড়া হয়। এরপর থেকে শফিকুল আমাদের বাসায় এসে পড়ে। সোমবার সকাল ১০ টায় তাকে আমি শেষবারের মত দেখি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান ,নিহত দুই জনের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে  প্রেরণ  করা হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের  রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা