1. admin@bangladeshbulletin24.com : admin :
তফসিল ঘোষণায় ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে সোনারগাঁয়ে আনন্দ মিছিল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

তফসিল ঘোষণায় ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে সোনারগাঁয়ে আনন্দ মিছিল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মীরা আনন্দ র‍্যালি বের করে ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিলটি।

পরে মিছিলটি উপজেলার পিরোজপুর প্রতাপনগর থেকে শুরু করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় মাসুদুর রহমান মাসুম বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ জনগন আস্থাসিল হয়েই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহাসড়কে আনন্দ মিছিলে অংশ নিয়েছে।দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।বিএনপি জামাতের যেকোন নাশকতা ঠেকাতে আমরা উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নিবে।

আনন্দ র‍্যালিতে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চাঁন, বাদল হোসেন, তাজুল ইসলাম,রফিক মেম্বার, মোশাররফ মেম্বার, সাবেক মেম্বার হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা