1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে হাইস গাড়ীর ধাক্কায় আবুল হাসনাত (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকাল আনুমানিক ৮ টায় মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় স্বজনরা জানান, আবুল হাসনাত প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালি বাস স্ট্যান্ড থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি হাইস গাড়ী তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,‌নিহতের লাশ আত্মীয় স্বজনের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা