1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২০০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত শিক্ষার্থী কুমিল্লার কোতোয়ালি থানার  জাকির হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেল যোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের যাচ্ছিল। পথে আষাঢ়িয়াচর এলাকায় ব্রীজের ওপর দ্রুত গতির একটি মালবাহী লরি তাদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তানভীর হাসান মজুমদার মারা যান। সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। আহত ফয়সাল মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার শিকার  হন দুই শিক্ষার্থী । ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের  মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউভি) অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা