1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত নারীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত নারীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার 

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন।

রোববার ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি জাইদ্দার গাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েকটি খন্ড উদ্ধার করে পুলিশ ।

ঘটনাস্হল আসা কাচঁপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান ,রাতের কোন এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন।রাতে একের পর এক গাড়ী লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সাথে মরদেহটি পিষে গেছে।মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় সে একজন নারী ছিলো।

এবিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে মানব দেহের কয়েকটি টুকরা দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এবিষয়ে আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা