1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ,নিহত-১ আহত-১০ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ,নিহত-১ আহত-১০

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় আরোও ১০ জন যাত্রী আহত হয়।আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাসে থাকা আহত যাত্রীরা জানান, কুমিল্লাগামী যাত্রীবাহি বাস জৈনপুর এক্সপ্রেস ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী জৈনপুর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা ১০/১২ জন আহত হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা