1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত- ১৫  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত- ১৫ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সেন্টমার্টিন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় একটি মিনিবাস উল্টে গিয়ে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল শনিবার সকালে মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচায় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাফ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস যাত্রী নেওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে আফিয়া ফিলিং স্টেশনের সামনে থামানোর চেষ্টা করছিল। সেই একই দিকে উল্টো পথে সিএনজি চলাচল করায় সিএনজিকে বাঁচাতে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটিতাৎক্ষণিক উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে দিয়েছে। দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানান তিনি ।তিনি আরো জানান আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা