1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯১ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সাদীপুর কনকা ফ্যাক্টরীর সামনে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মো.মামুন (২৮)।

এ সময় মোটর সাইকেলের অপর আরোহী আহত হয়। আহত মেহেদীকে (১৮) রাজধানী ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে নটার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম আজাদ জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সাদীপুর কনকা ফ্যাক্টরী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মামুন ও মেহেদীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মামুন নিহত হয়। অপর আরোহী মেহেদীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা