1. admin@bangladeshbulletin24.com : admin :
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৩ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইয়াবাসহ হেনা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০(একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে ভূইঁয়া প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তারেক আল মেহেদী।

আটককৃত নারী মাদক কারবারি হেনা আক্তার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মৃত হারুন হাওলাদারের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই(নি:) আফজাল শাহীন, এসআই(নি:) মো: সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকার কাঁচপুর বাসস্ট্যান্ডের ভূইঁয়া প্লাজার সামনে থেকে নিষিদ্ধ ইয়াবা পাচারকালে আসামি হেনা আক্তারকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ১০০শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা