1. admin@bangladeshbulletin24.com : admin :
ডাকাত সন্দেহে র‍্যাবের উপর গ্রামবাসীর হামলা, আত্মরক্ষার্থে গুলি,নিহত-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ডাকাত সন্দেহে র‍্যাবের উপর গ্রামবাসীর হামলা, আত্মরক্ষার্থে গুলি,নিহত-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্থানীয় গ্রামবাসী ও র‍্যাবের সাথে সংগঠিত দ্বন্দ্বে র‍্যাবের গুলিতে আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় হুমায়ুন নামে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য
মাঈন উদ্দিন জানান,রোজিনা নামে এক নারীর
মরদেহ উদ্ধারের ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম (২৩) নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে ধরতে আসে র‍্যাবের একটি সিভিল টিম। স্থানীয়রা র‍্যাবকে ডাকাত বলে সন্দেহ করে। । এ সময় র‍্যাব তাদের সন্দেহ দুর করতে নিজেদের পরিচয় পত্র
(আইডি কার্ড) দেখালে স্থানীয়রা অভিযানে আসা
র‍্যাব সদস্যদের ডাকাত বলে সন্দেহ করে তাদের সাথে বাক-বিতন্ডা শুরু করে উত্তেজিত হয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করে।

এমতাবস্থায় পরিস্থিতি বেগতিক দেখে র‍্যাব আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এ সময় গুলিতে ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে আবুল কাসেম নিহত হয় ও একই গ্রামের রহমত আলীর মেয়ের স্বামী হুমায়ুনও গুলিবিদ্ধ হন। হুমায়ুন রহমত আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে। অপর এক প্রশ্নের জবাবে ইউপি সদস্য মাঈন উদ্দিন জানায়,সেলিমের মোবাইল নাম্বারের সাথে নিহত নারীর মোবাইলে কথোপোকথনের প্রমাণ র‍্যাবের তদন্তে পাওয়ায় সেলিমকে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে ধরতে আসে র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-১১ এবং সোনারগাঁ থানা পুলিশের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এরআগে,শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে রাজধানীর মিরপুর এলাকার রোজিনা নামে এক নারীর কন্ঠনালী কাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা