1. admin@bangladeshbulletin24.com : admin :
জেলেদের বিকল্প কর্মসংস্থানে সোনারগাঁয়ে বকনা বাছুর বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জেলেদের বিকল্প কর্মসংস্থানে সোনারগাঁয়ে বকনা বাছুর বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

গত রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে ২০ প্রান্তিক জেলের হাতে একটি করে বকনা বাছুর গরু তুলে দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্ত ড. ফজলুল কাবীর।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,উপজেলা সমবায় অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ উপকার ভোগীরা।

এ সময় ইউএনও দিপন দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য তাঁদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রকল্পের আওতায় বকনা বাছুর বিতরণ করা হলো। এর পর বাকি সুবিধাভোগী জেলেদেরকেও এই আওতায় নিয়ে আসা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা