1. admin@bangladeshbulletin24.com : admin :
জামায়াত বিএনপির বৈশিষ্ট্য জ্বালাও পোড়াও আন্দোলন -স্বরাষ্ট্রমন্ত্রী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জামায়াত বিএনপির বৈশিষ্ট্য জ্বালাও পোড়াও আন্দোলন -স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪১৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামায়াত মানুষ পুড়িয়েছে,আজকে নতুন না, ২০১৩-১৪ সালে আপনারা দেখেছেন ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব জন্তুও তারা বাদ দেয়নি। আর শেখ হাসিনা মানুষের কল্যানে বার্ন ইনস্টিটিউট করেছেন। এটিই আমাদের বৈশিষ্ট্য।

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুষ্কৃতকারীদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে,আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এসম হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, মাদক ( ইয়াবা) এমন একটি জিনিস,যা আমাদের দেশে তৈরি হয় না। এটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি। আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সবাইকে না জানান তাহলে আমরা এটি থেকে মুক্ত হবো কী করে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য একেএম শামীম ওসমান,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা,সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা রেঞ্জের ডি আই জি সৈয়দ নূরুল ইসলাম,নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)তরিকুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা