1. admin@bangladeshbulletin24.com : admin :
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সোনারগাঁও উপজেলা আ'লীগের শ্রদ্ধা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সোনারগাঁও উপজেলা আ’লীগের শ্রদ্ধা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ই আগস্টে তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর, এ্যাড. ফজলে রাব্বি, মারুফুল ইসলাম ঝলক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা