1. admin@bangladeshbulletin24.com : admin :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ৮১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৬ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা