1. admin@bangladeshbulletin24.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে আলোচনা সভা ও র‍্যালী  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে আলোচনা সভা ও র‍্যালী 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০২ বার পঠিত
Oplus_131074

মোঃ নুর নবী জনিঃ– জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চৌরাস্তা থেকে  বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো:শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,বাবুল হোসেন বিজয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা